শিরোনাম
◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুমিল্লায় নানা অনিয়মের কারনে ৫ টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ আজ শুক্রবার কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারনে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মো: আছাদুল ইসলা‌ম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় নেতৃ‌ত্বে কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলায় তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করি। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রয় করায় সরকার ফা‌র্মেসী‌কে ৮,০০০ টাকা, শিকদার ফা‌র্মেসী‌কে ৬,০০০ টাকা, প‌ণ্যের মূল্য তা‌লিকা সংরক্ষণ না করায় মেসার্স লো‌লিত সাহা ট্রেডার্স‌কে ৫,০০০ টাকা, অননু‌মো‌দিত কস‌মে‌টিকস বি‌ক্রয় করায় মেসার্স বৌরাণী কস‌মে‌টিকস‌কে ৫,০০০ টাকা এবং বিক্রয় নি‌ষিদ্ধ জর্দা বি‌ক্রয় করায় জয়বাবা জর্দার দোকান‌কে ৩,০০০ টাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫ টি প্র‌তিষ্ঠান‌কে সর্বমোট ২৬,০০০ টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ, জর্দা ও অননু‌মো‌দিত কস‌মে‌টিকস জব্দ ক‌রে ধ্বংস করা হয়। গৌ‌রিপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন।

  • সর্বশেষ