শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় মাদকসহ পুলিশ সদস্য ও রেলকর্মী আটক

যুগান্তর : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহল জোয়ানরা তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছে থাকা পরিচয় কার্ড পাওয়া যায়।

[৩] বিজিবির হাতে আটককৃতদের মধ্যে পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২)। দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জানায়। সে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

[৪] অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। তিনি নরসিংদীর রায়পুর উপজেলার নারায়ণপুরের গকূলনগর এলাকার হরিদাস বিশ্বাসের ছেলে।

[৫] বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির যুগান্তরকে জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জোয়ানরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে ক্যাম্পে নেয়া হয়।

তিনি বলেন, তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়