শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করোনা ঢুকেছে অথচ আমার একটা মাস্ক নেই এই ভাবনা আতঙ্ক অনেকগুণ বাড়িয়ে দিচ্ছে

 

মাসুম রেজা :  সরকারের একটা প্রশংসিত উদ্যোগ ছিলো করোনা আক্রান্ত চীনে মাস্ক ও গ্লাভস পাঠানো, এবার সেই উদ্যোগ আরও বড় আকারে নিজের দেশের মানুষের জন্যে করার আহ্বান করছি। বিনামূল্যে মাস্ক বিতরণ করুন। অনেকেই বলছেন করোনা প্রতিরোধে মাস্কের চেয়েও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছনতা বিশেষ জরুরি। সেটা মেনে নিয়েও বলছি যে, এসব ক্ষেত্রে আতঙ্ক একটা বড় বিষয়। দেশে করোনা ঢুকেছে অথচ আমার একটা মাস্ক নাই, এই ভাবনাটা এই আতঙ্ক অনেকগুন বাড়িয়ে দিচ্ছে। অন্তত একটা মাস্ক থাকলে হয়তো কিছুটা স্বস্তি হতে পারে।

বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না শুনছি। গেলেও দাম দশগুন, বিশগুন বেশি। দেশের একটা সঙ্কটময় মুহূর্তে ব্যবসায়ীদের এই মুনাফালোভ সবসময়ই দেখা যায়। দোকানে দোকানে গিয়ে তা মনিটর করার সক্ষমতা সরকারের আছে বলে মনে হয় না। তাই মুনাফালোভীদের প্রতিরোধের কথা এখনই না ভেবে বিনামূল্যে মাস্ক বিতরণ করুন। কেবল একটু স্বস্তির জন্য। সরকারকে সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে তারা মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার পূনর্বিন্যাস করেছেন, উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছেন আর করোনাভাইরাসের সংবাদ পরিবেশনে লুকোচুরি করেননি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়