শিরোনাম
◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফগান সরকারকে স্বীকৃতি দেবেন না তালেবান, বলেছেন শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই

ইসমাঈল আযহার: [২]আমেরিকার সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদলের অন্যতম সদস্য শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, তারা আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেবেন না। খামা প্রেস’ পার্সটুডে

[৩]প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতি আমেরিকার সমর্থনের নিন্দা জানিয়ে স্তানাকজাই বলেন, আফগানিস্তানের জনগণ এই সরকারকে মেনে নেয়নি এবং তারা এ সরকারকে বৈধ বলে মনে করে না।

[৪]এক বছরেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-তালেবান শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই। গতকাল তিনি আরো বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের সকল পক্ষের মধ্যে সংলাপের আয়োজন করার চেষ্টা করবে যাতে দেশে সর্বসম্মত একটি সরকার প্রতিষ্ঠা করা যায়।

[৫]তালেবান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল এই বলে যে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকা অবস্থায় আফগান সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কাজেই মার্কিন সেনাদের বহিষ্কার করার আগ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো আলোচনা হবে না। তবে এস্তানাকজাই’র নতুন বক্তব্যে মনে হচ্ছে, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তালেবান।

[৬]শীর্ষস্থানীয় তালেবান নেতা শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই এমন সময় এ বক্তব্য দিলেন যখন আফগানিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ গনি আগামী ৯ মার্চ শপথ গ্রহণ করতে যাচ্ছেন।

[৭]এদিকে গত বছরের ২৮ সেপ্টেম্বর  অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে কিছুটা তালেবানের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, তিনি বিকল্প সরকার ব্যবস্থা গঠন করবেন।

  • সর্বশেষ