শিরোনাম
◈ বন্যার ভয়াবহতা আরও বাড়ছে, ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির শঙ্কা ◈ মুস্তাফিজের ইনজু‌রি স‌ত্বেও ইংল‌্যা‌ন্ডে উড়ি‌য়ে নি‌চ্ছে বার্মিংহাম ফিনিক্স  ◈ চল‌তি বিশ্বকাপে খেলা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ফুটবলারের মৃত্যু  ◈ ঢাকায় টানা বর্ষণ, ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ◈ মারা গেছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন ◈ বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ◈ হরমুজ সংকট কাটাতে ওমানের নতুন কূটনৈতিক উদ্যোগ ◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের ইনজু‌রি স‌ত্বেও ইংল‌্যা‌ন্ডে উড়ি‌য়ে নি‌চ্ছে বার্মিংহাম ফিনিক্স 

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়া এবং ডান হাঁটুর মেনিস্কাসে অবক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত হয়ে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চোটের এই সময়েও তাঁর পাশে দাঁড়িয়েছে দ্য হান্ড্রেডের দল বার্মিংহাম ফিনিক্স।

আগামী সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী মুস্তাফিজকে ইংল্যান্ডের বার্মিংহামে নিয়ে যাওয়া হবে। সেখানে ফিনিক্সের মেডিকেল বিভাগ তাঁর চোটের বিস্তারিত মূল্যায়ন করবে। ওই মূল্যায়নের পরই সিদ্ধান্ত নেওয়া হবে, চলতি মৌসুমের দ্য হান্ড্রেডে তিনি কোনো ম্যাচে খেলতে পারবেন কি না। আগামী ২১ জুলাই পর্দা উঠছে দ্য হান্ড্রেডের নতুন আসরের। টুর্নামেন্ট শুরুর আগেই মুস্তাফিজের শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার ধারণা পেতে চায় ফিনিক্স।

বার্মিংহাম ফিনিক্সের পারফরম্যান্স পরিচালক জেমস থমাস এক বিবৃতিতে বলেন, মুস্তাফিজুর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই তাঁকে নির্ধারিত সময়ে বার্মিংহামে এনে মেডিকেল পরীক্ষা করানোর সিদ্ধান্ত হয়েছে।

থমাস বলেন, “আমরা আশাবাদী যে মুস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে মেডিকেল মূল্যায়নের সম্ভাব্য সব ফলাফলের জন্যই আমরা প্রস্তুত থাকছি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিসিবির সঙ্গে সমন্বয় করে মাঠে ফেরার পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাব।”

জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেলেও ফিনিক্সের এই উদ্যোগে স্পষ্ট হয়েছে, ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিটি এখনো মুস্তাফিজকে ঘিরে আশাবাদী এবং তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে পাশে থাকতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়