শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে আগুনে পোড়ানো লাশের পরিচয় মিলেছে, গ্রেপ্তারকৃত ঘাতকের আদালতে স্বীকারোক্তি

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি:[২] মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পোড়ানো লাশের পরিচয় মিলেছে। হত্যাকান্ডের মূল হোতা ইমরানকে (২১) পুলিশ গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ইমরান উপজেলার তালেবপুর ইউনিয়নের চর-গোলড়া গ্রামের জামাল মোল্লাহর পুত্র ।

[৩] শনিবার দুপুরে সে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

[৪] এসআই মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রæতার জেরে গত ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের আব্দুল আলীর ছেলে আলিফকে (২০) তার ঘনিষ্ট বন্ধু ইমরান সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের চর-গোলড়া গ্রামে শ্বাসরোধ করে হত্যা করে । পরে নিহতের পরিচয় গোপন করতে ও হত্যার রহস্য ধামাচাপা দিতে মরদেহে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেয় ।

[৫] হত্যা কান্ডের কয়েকদিন পর হাতের নখ ও আংটি দেখে মরদেহ শনাক্ত করেন আলিফের পরিবার। আসামি গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটনের স্বার্থে পুলিশের পক্ষ থেকে তা গোপন রাখা হয়।

[৬] এসআই আনোয়ার হোসেন আরো বলেন, নিহত আলিফ চর গোলড়ার পাশের গ্রাম রাজেন্দ্রপুরে মাঝে মধ্যে তার নানীর বাড়িতে এসে থাকতো । সেখান থেকে গিয়ে ঢাকার নিউমার্কেটে চাকুরী করতেন। ইমরান নিহত আলিফের কাছে কিছু টাকা পেতো। তারই জের ধরে এ নারকীয় হত্যাকান্ড সংঘঠিত হয়।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার দুপুরে ঢাকার সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ইমরানকে গ্রেপ্তার করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ