শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোমরা সীমান্ত থেকে ২লাখ ৭০ হাজার মূল্যের ভারতীয় থ্রিপিসসহ আটক ৩

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : [২]  সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৭০ পিস ভারতীয় থ্রিপিচসহ তিন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্তবর্তী চৌগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, একটি মেমোরী কার্ড ও একটি থ্রী-হুইলার জব্দ করা হয়।

[৩] আটককৃতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের নিমাই দাসের ছেলে শ্রী বরুণ কুমার দাস (২৬), সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের মৃত সুধীর দাসের ছেলে হারান দাস (২৩) ও সদর উপজেলার আলীপুর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে আদম আলী (২৭)।

[৪] র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতি. পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে থ্রী-হুইলার যোগে থ্রী-পিস এনে ভোমরার আশু মার্কেটে কতিপয় ব্যক্তি ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সমবেত হয়েছে।

[৫] এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তবর্তী চৌগাছা গ্রামস্থ জলিল সরদারের মাছের ঘেরের পার্শ্বে ব্রিজের উপর থেকে উক্ত তিন চোরাকারবারীকে ৭০ পিস ভারতীয় থ্রিপিসসহ আটক করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়