শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দর্শকখরা কাটিয়ে উৎসবের আমেজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কারো হাতে বুঁবুজেলা, কারো হাতে ঢোল। কেউ ধরে থাকেন প্লেকার্ড, কেউ পরে আসেন প্রিয় দলের জার্সি। হাজারো দর্শকে মূখর হয়ে থাকে গ্যালারী। এমন উৎসবের আমেজ এখন প্রতিনিয়ত লক্ষ্য করা যাচেছ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

[৩] মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কাউন্সিলর কাপ টি টুয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টকে কেন্দ্র করেই দীর্ঘ বছর পর দর্শক ফিরে পেলো কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।দিনভর স্থানীয় খেলোযাড়দের সাথে জাতীয় দলের খেলোয়াড়দের পদচারনায় মূখর হয়ে থাকে গোটা স্টেডিয়াম এলাকা। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে কাউন্সিলর কাপ টি টুয়েন্টি ক্রিকেট টূনামেন্টের মত আয়োজন থাকলে বছরজুড়েই দর্শক থাকবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

[৪] ১৫ ফেব্রুযারি আনুষ্ঠানিক উদ্বোধন হয় টুর্নামেন্টের। ১৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ায় খেলা।এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, নাসির হোসেন, জুনাইদ সিদ্দিকি, শামসুর রহমান অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের সদ্য বিশ^কাপজয়ী মাহমুদুল হাসান জয়, রনি এবং অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের বোলিং কোচ মাহবুব আলম জাকি, ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্সসহ স্থানীয় ক্রিকেটারদের মিলনমেলায় পরিনত হয় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

[৫] উল্লেখ্য, ২০হাজারের অধিক দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। স্টেডিয়ামটি আধুনিকায়নের উদ্যোগ নেন কুমিল্লা সদরের এমপি ও মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামটি উদ্বোধন করবেন বলে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ