শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্যক্তের শিকার বামন ছেলের অবকাশের জন্য তিন লাখ ডলার অনুদান

মেহেরুবা শহীদ: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা কোয়াডেনের সহযোগিতায় এগিয়ে এসেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশটির জাতীয় রাগবি দল, মার্কিন কৌতুক অভিনেতা ব্রাড উইলিয়াম, তুর্কি বাস্কেটবল খেলোয়াড় এনেস ক্যানটার ও অভিনেতা হিউ জ্যাকম্যানসহ অনেক তারকাই সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার দিকে। অবকাশের জন্য তাকে ডিজনিল্যান্ডে পাঠাতে তহবিল দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ডলারে। বিবিসি ও নিউইয়র্ক টাইমস

বুধবার ভাইরাল হওয়া এক ভিডিওটিতে দেখা যায়, ফুঁপিয়ে কাঁদছে ৯ বছয় বয়সী ছেলেটি। আর বলছে, আমাকে একটা দড়ি দাও, আমি মরে যাব। ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলব। আমার কাউকে দরকার নাই, আমাকে কেউ মেরে ফেলুক।

কোয়াডেনের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তার মা বলেন, ছেলেকে স্কুলে আনতে গিয়ে দেখি এক সহপাঠী ওর উচ্চতা নিয়ে হাসাহাসি করছে আর ওকে শাসাচ্ছে। আমকে দেখা মাত্রই কোয়াডেন গাড়িতে উঠে কাঁদতে শুরু করে।

তিনি অনুরোধ করে বলেন, প্রত্যেক সন্তানকে আচরণ বিষয়ক শিক্ষা দেওয়া হোক। না হলে কোয়াডেনের মতো অন্যরাও আত্মহত্যাপ্রবণ হয়ে উঠবে। সম্পাদনা: মুসফিরাহ হাবীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়