শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়মন্ড প্রিন্সেস জাহাজে নতুন করে ১৩ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ইয়াসিন আরাফাত : শুক্রবার জাহাজের ক্যাপ্টেন এ কথা জানান। এই নিয়ে ওই জাহাজে আক্রান্তের সংখ্যা পৌঁছল ৬৩৭-এ। আনন্দ বাজার

ডায়মন্ড প্রিন্সেস থেকে সম্প্রতি ছাড়া পেয়ে ইজ়রায়েল ফিরেছিলেন এক যাত্রী। জাহাজে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরে ক্লিনচিট পেয়েই জাপান থেকে ইজ়রায়েল ফেরেন তিনি। কিন্তু দেশে ফিরেই রক্ত পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। একই ভাবে ওই প্রমোদতরী থেকে মুক্ত হয়ে দেশে ফিরে করোনাভাইরাসে আক্রান্ত হন অস্ট্রেলিয়ার দুই নাগরিক। জাহাজটির যে আট ভারতীয় কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন, তারা সুস্থ হয়ে উঠছেন বলে আজ জানিয়েছে জাপানের ভারতীয় দূতাবাস।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত কালই কোভিড ১৯-এর সংক্রমণে মৃতের সংখ্যা ২,২৩৬ হয়েছিল। আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। চিন্তা বাড়ছে দক্ষিণ কোরিয়া নিয়েও। গত ২৪ ঘণ্টায় সেখানে শতাধিক নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন দ্বিতীয় এক রোগীও।

  • সর্বশেষ