শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে গুলি ও বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানকে লক্ষ্য করে গুলি ও বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট কাজী মফিজের গাড়িতে গুলি ও সাড়ে ৭টায় সেনবাগ বাজারে ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান দাবি করে বলেন, কাবিলপুর ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। যা আমার গাড়ির সামনের কাঁচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হয়। আমার জনপ্রিয়তা দেখে নির্বাচন থেকে সরাতে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মফিজের লোকজন প্রতিবাদ মিছিল বের করলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সেনবাগ থানার সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে। গুলির কোনো ঘটনা ঘটেনি এবং গুলির শব্দও শোনা যায়নি। অন্যদিকে জয়নুল আবদিন ফারুকের গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গুলির খবর জানি না। তবে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান। এখানে বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে অন্তত ৩০ নেতাকে বহিষ্কারও করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়