শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে নিয়মিত নামাজ পড়ায় শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

এইচ এম মিলন, মাদারীপুর প্রতিনিধি : টানা ৪১ দিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মাদারীপুরের কালকিনিতে শিশু-কিশোরদের মাঝে সাইকেল, স্কুলব্যাগ ও ইসলামী বইসহ বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে পৌর এলাকার ভুরঘাটা-মজিদবাড়ি জামে মসজিদে বসে এ সকল সামগ্রী বিতরণ করেন গোপালপুর এলাকার বিশিষ্ট ব্যবসী ও আ.লীগ নেতা এস এম হানিফ। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এস এম হানিফ ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মালেকুজ্জামান মালেকসহ মসজিদের মুসল্লিরা।

এ ব্যাপারে এসএম হানিফ বলেন, সকলকে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে আমি এ অনুষ্ঠানের আয়োজন করেছি। যাতে করে আগামীতে প্রত্যেক মানুষের নামাজের প্রতি আরো উৎসহ বাড়ে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়