শিরোনাম
◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস ◈ গোপন ফুটেজে উন্মোচিত কেলেঙ্কারি, পদ হারান যেসব বিশ্বনেতা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার শুটিং সেটে দুর্ঘটনায় ৩ জন নিহত, রিচালকসহ আহত ১১

নিউজ ডেস্ক : বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এই সময়।

সূত্রের খবর, নির্দেশক শংকরের আগামী মেগা বাজেটের ছবি ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিং চলছিল ইভিপি ফিল্ম সিটিতে। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে চাপা পড়েই স্পটে থাকা একাধিক জন আহত হন। তাদের মধ্যে পরে তিনজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। শংকরের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা কমল হাসান।

নিহতদের মধ্যে রয়েছেন ছবির নির্দেশক শংকরের দুই সহকারীও। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন শংকর।

শুটিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্‍‌পর হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং চলার সময় এই দুর্ঘটনা ঘটে। কমল হাসান অভিনীত মেগা বাজেটের এই ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। একাধিক ভাষায় ছবিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সাল থেকে ‘ইন্ডিয়ান ২’র শুটিং শুরু হলেও নানা সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি।

কমল হাসান ছাড়াও এই ছবিতে রয়েছেন কাজল আগারওয়াল, সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং প্রমুখ।
সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়