শিরোনাম
◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত

 

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার  বিকেলে সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত সাংবাদিকরা হলেন- এনটিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোকাদ্দেস আলী, বাংলানিউজের স্বপন চন্দ্র দাস ও ডেইলী ইন্ডিপেন্ডেন্টের নজরুল ইসলাম।

বর্তমানে আহত সাংবাদিকরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনার পর সন্ধ্যায় স্বপন চন্দ্র দাস বাদী হয়ে  ৫জনের নাম উল্লে­খসহ আরো ১৫-২০জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আহত সাংবাদিক মোকাদ্দেস আলী জানান, সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের একটি রাস্তা নির্মাণ কাজ চলছিল। রাস্তাটি নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে এলাকাবাসী।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে ও  স্থানীয় ইউপি সদস্য হাফিজুলের ভাই ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৫ সাংবাদিককে আহত করে।

এ সময় এলাকাবাসী ঠেকাতে এলে তাদেরও মারপিট করা হয়। এতে মহিলাসহ অন্তত ৫ গ্রামবাসী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।

সদর থানার ওসি মো. হাফিজ জানান, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

 

  • সর্বশেষ