শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হওয়ায় খুশি স্টিভ ওয়াহ

স্পোর্টস ডেস্ক : ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ডাউন আন্ডারে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ২০২০-২১ সালে সফরে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে তৈরি কোহলি ব্রিগেড। সৌরভ গাঙ্গুলির বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

গত রোববার বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন ডাউন আন্ডার সিরিজের একটি টেস্ট গোলাপি বলে খেলা হবে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচের জন্য ব্রিসবেন কিংবা অ্যাডিলেডকে বেছে নেয়া হবে। ভারত-অস্ট্রেলিয়া এই দুই দেশের মধ্যে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ।

দেশের মাটিতে গোলাপি বলের টেস্টে এখনও অপরাজিত অস্ট্রেলিয়া। অন্যদিকে গতবছর ইডেনে প্রথম বিা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ভারত আর অস্ট্রেলিয়া দু’দলই শক্তিশালী বলে জানিয়েছেন ওয়াহ। কিন্তু ঘরের মাটিতে কিছুটা হলেও নিজের দেশকে এগিয়ে রাখছেন বিশ্বজয়ী এই অধিনায়ক।

তিনি বলেন, ‘ওটা খুব ভালো হবে। এটা দর্শকদের জন্য খুবই ভালো হলো, কারণ তারা দুর্দান্ত একটা ম্যাচ দেখবে। অস্ট্রেলিয়ার মাঠে দিবা-রাত্রির টেস্ট কেউ কখনও ভুলতে পারবে না। অসাধারণ পরিবেশ। এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ। এবং এই জেনারেশনের কাছে খুবই উপভোগ্য। আমি নিশ্চিত ভারতীয়রা এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখবে। এটা ক্রিকেট বিশ্বের জন্য খুব ভালো। আমি খুব খুশি হয়েছি যে ভারত খেলতে রাজি হয়েছে।’

  • সর্বশেষ