শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাপুটে জয়ে সুপার এইটে পাকিস্তান

কলম্বোতে কোনো অঘটন ঘটতে দিল না পাকিস্তান। বাঁচামরার লড়াইয়ে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

সুপার এইটে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। হারলেই বিদায় ঘণ্টা বেজে যেত। তবে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই মাঠ ছাড়ল তারা। গ্রুপ পর্বে পাকিস্তান কেবল ভারতের কাছেই হেরেছে। অন্যদিকে ৪ ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে বিদায় নিল নামিবিয়া।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব (১৪) ও খাজা নাফে (৫) দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান সাহিবজাদা। ৩৭ বলে ফিফটি তুলে নেওয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি উপহার দেন।

তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সালমান আলি আগা (২৩ বলে ৩৮) এবং শাদাব খান (২২ বলে অপরাজিত ৩৬)। তাদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান।

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নামিবিয়া। উসমান তারিক ও শাদাব খানের ঘূর্ণিতে মাত্র ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় তারা। নামিবিয়ার হয়ে লরেন স্টিনক্যাম্প (২৩) ও আলেকজান্ডার বুসিং (২০) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। বল হাতে উসমান তারিক ১৬ রানে ৪টি এবং শাদাব খান ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন। 

 

  • সর্বশেষ