শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 হাসপালের রিপোর্ট তৈরি করেন নাইট গার্ড, পিওন ও এ্যাসিসটেন্ট

খোকন আহম্মেদ , বরিশাল প্রতিনিধি : শেবাচিম হাসপাতালের সামনের আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে রাত ১০টার পরে কোন চিকিৎসক কিংবা মেডিকেল টেকনোলোজিস্ট থাকেন না।

ওইসময় একজন নাইট গার্ড, পিওন ও ল্যাব এ্যাসিসটেন্ট থাকেন। তার পরেও চিকিৎসকের স্বাক্ষরিত রিপোর্ট প্রদান করা হচ্ছে রোগীর স্বজনদের। অহরহ ভুল রিপোর্ট প্রদান করা হলেও একজন প্রভাবশালী চিকিৎসকের প্রতিষ্ঠান হওয়ায় বিষয়টি জেনেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা কোন ব্যবস্থাই গ্রহণ করছেন না।

যেকারণে একপ্রকার জিম্মি হয়ে পরেছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগীরা। ।

বিশেষ অনুসন্ধানে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির তার নগরীর রুপাতলী এলাকার নিজস্ব আব্দুল্লাহ হাসপাতাল এবং শেবাচিমের সামনের আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস থেকে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে বাধ্য করছেন।

শেবাচিমের পরিচালক ডা: বাকির হোসেন বলেন, যারা কর্মকর্তাদের নির্দেশ পালন করেন না, তারা কিসের চিকিৎসক। তার (হুমায়ুন কবির) আচরন রোগীদের সাথে প্রহসনমূলক। তার নিজস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিকে রোগী পাঠানোর বিষয়টি একাধিকবার অভিযোগ আকারে পেয়েছি। তাকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য প্রিন্সিপালের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়