শিরোনাম
◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ ৭ মিনিটেই ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে ডিআর কঙ্গো, খেলাটি সরাসরি দেখুন ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি থেকে এখনি অবসর নিচ্ছেন না শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে বিদায় জানালে একদিনের আন্তর্জাতিককে। এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার তা নিয়ে ভক্তমহলে ছিলো প্রশ্ন। এখনি অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন শোয়েব। ভাবছেন পিএসএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

সংবাদমাধ্যমকে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বলেন, ‘বিশ্বকাপ এখনো দূরে। আমি মনে করি আমার ভাবনার সবকিছু এখন পাকিস্তান সুপার লিগ এবং পাকিস্তানের আসছে ম্যাচগুলো কেন্দ্রিকই হওয়া উচিত। যখন বিশ্বকাপের খুব কাছে এসে দাঁড়াবো, তখন ভাবা যাবে আমি কী করবো।’

তবে একটা বিষয় মালিক পরিষ্কারই করলেন, ‘বিশ্বকাপের আগে আমি আমার ফিটনেস এবং জাতীয় দলে আমার অবস্থানটা দেখবো। এরপর আমি অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

মালিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গেলো শতাব্দীতে। ১৯৯৯ সাল থেকে পাকিস্তানের জার্সিতে খেলে চলেছেন। ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন দেশকে।

ক্যারিয়ারে নানা সময় সমালোচনার শিকার হতে হয়েছে। জায়গা হারিয়েছেন দল থেকেও। সমালোচনা প্রসঙ্গে মালিক বলছেন, ‘এটা এমন একটা বিষয় যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। এসব নিয়ে আমি গভীরভাবে ভাবি না। জীবনে অনেক কিছুই অর্জন করেছি...। পাকিস্তানের জন্য খেলে যাওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের। একই সঙ্গে সিনিয়র খেলোয়াড় হিসেবে পারফর্ম করে যাওয়াটাও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়