শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত স্লিপার বাসে আগুন, ভারতে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন।

ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাওয়া বাসটি দ্রুত গতিতে চলছিল।

advertisement

হঠাৎ একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগলে বাস ও ট্রেইলার দুটোতেই আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর বাসের ভেতর আটকে পড়া যাত্রীরা চিৎকার করে সাহায্য চাইছিলেন।

ওপরের বার্থে ঘুমিয়ে থাকা কয়েকজন ধাক্কায় নিচে ছিটকে পড়েন।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। বেশিরভাগ নিহতই ঘুমের মধ্যে ছিলেন।

advertisement

দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তারা যাত্রীদের উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া বাসের লাগেজ বগিতে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল বলেও অভিযোগ উঠেছে, যা আগুন দ্রুত ছড়াতে সাহায্য করতে পারে।

প্রশাসন এখন দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ