শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর এই স্কোয়াডের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই মাঠের বাইরে থাকা লিটন দাস এই সিরিজের স্কোয়াডেও নেই। একইভাবে বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তিনি অংশ নেবেন এলপিএলে। এছাড়া বাদ পরেছেন শামীম হোসেন পাটোয়ারি।

অস্ট্রেলিয়ার সিরিজের মতো এবারও অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ। লিটনের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপেও নতুন সমন্বয় দেখা যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই এই সিরিজ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

  • সর্বশেষ