শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এগ‌লো বাংলাদেশ  

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সেই পরাজয়ের কোনো প্রভাব পড়েনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে। উল্টো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

একই সময়ে অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচের ফলাফল বদলে দিয়েছে ডব্লিউটিসির অবস্থান। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড। এছাড়া অ্যান্টিগায় শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ম্যাচের ফলে পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন। -- ডেইলি ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়বে না। জিম্বাবুয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় এই ম্যাচটি চ্যাম্পিয়নশিপের আওতার বাইরে ছিল। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের পয়েন্ট ৫৮.৩৩।

সর্বশেষ হালনাগাদ তালিকায় ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৭৫। ট্রেন্ট ব্রিজে জয়ের পর ৭২.২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।বাংলাদেশের পাশাপাশি লাভবান হয়েছে ভারতও। কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ভারতের পয়েন্ট এখন ৪৮.১৫।

মূলত শ্রীলঙ্কার বড় পরাজয়ের কারণেই পয়েন্ট টেবিলে এই রদবদল হয়েছে। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে লঙ্কানরা নেমে গেছে ষষ্ঠ স্থানে। পয়েন্ট তালিকার পরের তিন অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩–২৫ আসরের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এই ট্রফি নিজেদের করে নেয় টেম্বা বাভুমার দল।

  • সর্বশেষ