শিরোনাম
◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠিক কোন যুক্তিতে একজন ধর্মীয় নেতা দামি গাড়ির মালিক হতে পারবেন না, এর উত্তর ‘প্রগতিশীল’ বিবেকের কাছে পাওয়া কঠিন

 

মুশফিক ওয়াদুদ : হুজুর, মসজিদের ইমাম, অন্যান্য র্ধীয় নেতা আর স্কুলের মাস্টারদের নিয়ে আমাদের সমাজে একটি ন্যারেটিভ তৈরি হয়ে আছে। তারা থাকবেন গরিব, ছেঁড়া পাঞ্জাবি-পায়জামা অথবা শার্ট-প্যান্ট পরবেন এবং অর্থকষ্টে থাকবেন । কে এই ন্যারেটিভ তৈরি করেছে বলা মুশকিল। তবে মিডিয়া এবং পপুলার কালচারের ভূমিকা আছে। এখন এই ন্যারেটিভের বিপরিতে কিছু দেখলেই পাবলিকের একটি অংশ আর মেনে নিতে পারেন না।

একজন গায়ক অথবা নায়ক বিলাস বহুল গাড়িতে চড়তে পারবেন অথবা একজন শাসক দলের ছাত্র নেতা যদি হেলিকপ্টারে করে বিয়ে করতে যান সেটা খুব বেশি সমস্যা নয়, কিন্তু একজন ধর্মীয় নেতা দামি গাড়ি অথবা হেলিকল্টারে চড়তে পারবেন না। কারণ আমাদের ফ্রেমিং হলো ধর্মীয় নেতাদের কে গরিব থাকতে হবে, গরিব পরিবার থেকে আসতে হবে। কিন্তু ঠিক কোন যুক্তিতে একজন র্ধীয় নেতা দামি গাড়ির মালিক হতে পারবেন না, এর উত্তর ‘প্রগতিশীল’ বিবেকের কাছে পাওয়া কঠিন।
আমাদের প্রগতিশীল ভাই-বোনদের সারা জীবনের ন্যারেটিভ হলো, মাদ্রাসা হলো আনপ্রোডাকটিভ। মাদ্রাসায় পড়ালেখা করে বেকার তৈরি হয়। গরিব আরও গরিব হয়। আবার মাদ্রাসায় পড়ে একজন যদি দামি গাড়ির মালিক হয়ে যান সেইটা আবার ‘প্রগতিশীল’ ভাই বোন রা মেনে নিতে পারেন না। তাদের কে বোঝা বড় মুশকিলের কাজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ