শিরোনাম
◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বিসিএসের ননক্যাডার থেকে ৭৩১ জনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি

আসিফ কাজল : বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশেষ সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএসসি। পিএসসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩৭তম বিসিএস থেকে ১৬৭ জন ও ৩৯তম বিসিএস থেকে ৫৬৪ জনকে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। এর মধ্যে ৩৭তম বিসিএস ছিল সাধারণ বিসিএস ও ৩৯তম বিসিএস ছিল চিকিৎসকদের বিশেষ বিসিএস।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।
অপর দিকে ৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। এরপরই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৮ হাজার ৩৬০ জনের নাম ঘোষণা করা হয়। এই অপেক্ষমাণ তালিকা থেকে এখন ৫৬৪ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

৩৯তম বিসিএসের ৮ হাজার ৩৬০ জন ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তির জন্য বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছে। তবে এতে জনপ্রশাসন মন্ত্রণালয় সাড়া দেয়নি। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৮ ডিসেম্বর তারা যোগদান করেছেন। পরে তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়