শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। প্রাপ্তি বলতে কেবল ২০১৫ সালে খুলনার মাঠে দুই টেস্টের প্রথম ম্যাচ ড্র। বাংলাদেশে সিরিজ হারে ১-০তে। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের সঙ্গে চারবার টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই ভড়াডুবি লাল-সবুজ দলের। ২০০৩ সালে পাকিস্তানে সর্বশেষ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো টাইগাররা। ১৬ বছর পর আজ আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ খেলা পাঁচ টেস্টেই হার। হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও। দেশের বাইরে টেস্টে সময়টা আরো বাজে বাংলাদেশের। হেরেছে টানা আট ম্যাচে, যার ছয়টিতেই ইনিংস ব্যবধানে।

জয় খরা কাটাতে মুখিয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক। জয়ের মিশনে মাঠে নামবেন টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেটিই জানালেন তিনি।
শক্তিমত্তায় এগিয়ে থাকলেও অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। তার বিশ্বাস যেকোনো মুহূর্তে কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম বাংলাদেশ।

এই টেস্টে দলের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সাকিব ও মুশফিককে ছাড়াই পাকিস্তানকে মোকাবেলা করবে মুমিনুল বাহিনীরা। তবে দীর্ঘ দিন পর সাদা পোষাকে ফিরছেন তামিম ইকবাল।

রাওয়ালপিন্ডিতে পেস সহায়ক কন্ডিশন থাকতে পারে, বাংলাদেশের পেস আক্রমণ সেখানে থিতু হতে পারেনি সে অর্থে। আল-আমিন হোসেন টেস্ট সার্কিটে ফিরেছেন ভারত সফর দিয়ে, এবার ফেরানো হয়েছে রুবেল হোসেনকেও। সাকিব নেই বলে স্পিনে শুন্যস্থান পূরণের ভার তাইজুল ইসলামের ওপর, চোটের কারণে নেই মেহেদি হাসান মিরাজও।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।

পাকিস্তান সম্ভাব্য একাদশ : শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ