শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বলে ফিফটি, অ‌স্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটা‌রের নতুন রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ওয়ানডে কাপে দুর্দান্ত সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। অথচ এই ম্যাচের আগে আলোচনায়ই ছিলেন না অজি এই ক্রিকেটার।

অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন ফ্রেজার-ম্যাগার্ক। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে এই ইনিংস খেলার পথে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করার পর ৪৯ বলে পেয়ে যান তিন অঙ্কের দেখা। -- ডেইলি ক্রিকেট

ইনিংসের দ্বিতীয় ওভারে একাই ২২ রান তোলেন ফ্রেজার-ম্যাগার্ক। এরপর চতুর্থ ওভারে নেন ১৭ রান। তখন মনে হচ্ছিল, ২০২৩ সালে মার্শ কাপে এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে নিজের গড়া ২৯ বলের সেঞ্চুরির রেকর্ডটা বোধহয় ভেঙেই দেবেন অজি এই ব্যাটার। তবে শেষ পর্যন্ত সেটি করতে পারেননি ফ্রেজার-ম্যাগার্ক।

তবে অস্ট্রেলিয়ার হয়ে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড এখন তার। ১৪ বলে অর্ধশতকটি যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটি। মাত্র তিন বলের ব্যবধানে বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙতে পারেননি ফ্রেজার-ম্যাগার্ক। তবে নিজের করা ১৮ বলে ফিফটির রেকর্ড ভেঙেছেন তিনি।

অথচ এই ইনিংস খেলার আগে আলোচনায়ই ছিলেন না ফ্রেজার-ম্যাগার্ক। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া জাতীয় দলের বাইরে তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি তার। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়ালেও সবশেষ আইপিএলের তার ওপরে আস্থা রাখতে পারেনি কোনো দল।

  • সর্বশেষ