শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতও পাকিস্তান সফরে যাবে, আশাবাদী আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পাকিস্তান সফরে করে আসছে বাংলাদেশ দল। টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছে পাকিস্তান সরকার। চলতি মাসে টেস্ট ম্যাচ খেলতে যাবে টাইগাররা। বাংলাদেশের মতো ভারতীয় দল পাকিস্তান সফরও করবেন আশাবাদী দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তান এখন যথেষ্ট নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।

এবার পাকিস্তানেই হবে পুরো পিএসএল। তাই পাকিস্তানে ভারতেরও খেলতে যাওয়া উচিত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘পুরো পিএসএল পাকিস্তানে হওয়াটা সব দেশের জন্যই ভালো খবর। এ ছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করেছে, এমনকি টেস্ট খেলতেও আসবে। এটাই বলছে, নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো। আমি অপেক্ষায় আছি ভারতও পাকিস্তানে একটি সিরিজ খেলতে আসবে।’

এবারের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা সেখানে খেলবে না বলে জানিয়েছে। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এশিয়া কাপ অবশ্যই ভারত-পাকিস্তান দুই দলের অংশগ্রহণেই হওয়া উচিত। তৃতীয় কোনো পক্ষ ছাড়াই ভারত-পাকিস্তানের এক সঙ্গে বসে সমস্যাগুলো সমাধান করে নেয়ার সময় এসেছে এখন। সমস্যা অনেক আছে, কিন্তু দুই দেশের কর্মকর্তারা এক সঙ্গে আলোচনায় বসলে এর সমাধান সম্ভব। তবে এশিয়া কাপ যেখানেই হোক ভারত-পাকিস্তানের অংশগ্রহণেই হওয়া উচিত।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কিংবা করাচী ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখবে ক্রিকেট বিশ্ব-এমন স্বপ্নে বিভোর আফ্রিদি। তার বিশ্বাস সবদিক বিবেচনা করে পাকিস্তান সফরে আসবে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়