শিরোনাম
◈ এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডিমন্ত্রী হতে পারেন ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নপত্র ফাঁস চক্রের বগুড়ায় ২ সদস্য আটক

বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর ১২টার দিকেবগুড়ায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে র‌্যাব-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী গ্রামের সাথী হোটেলের সামনে অভিযান চালায়। এসময় এসএসসি-২০২০ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে চারটি মোবাইলসহ আটক করা হয়।

আটক দু’জন হলেন, বগুড়া সদর উপজেলার মৃত মিজানুর রহমানের ছেলে মো. নিশাত আনাম (১৯) ও একই উপজেলার মো. শাহিনুর ইসলামের ছেলে মো. সৈকত ইসলাম (২১)।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে গ্রুপের মাধ্যমে তাদের সক্রিয় সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা বিভিন্ন গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণামূলকভাবে বিভিন্ন জন থেকে টাকা নিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়