শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ব্যাংকের পৌনে তিন কোটি টাকা গায়েব

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার একজন কর্মকর্তা পৌনে তিন কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। ব্যাংকের এই কর্মকর্তার নাম শামসুল ইসলাম ওরফে ফয়সাল। তিনি প্রিমিয়ার ব্যাংকের রাজশাহীর শাখার ‘ক্যাশ ইনচার্জ’।

তার বিরুদ্ধে তিনি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মামলা করেন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সেলিম রেজা খান। সোমবার তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনের লেনদেন শেষে ক্যাশ মিলাতে গিয়ে তারা পৌনে তিন কোটি টাকার হিসাবে মিলাতে পারেননি। তখনই ক্যাশ ইনচার্জ শামসুল ইসলামকে তারা ধরে বসেন।বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শামসুল ইসলামকে থানায় নিয়ে আনার পরে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

তিনি ব্যাংক থেকে পৌনে ২ কোটি টাকা দুই বন্ধুকে দিয়েছেন। আর ১ কোটি টাকা নিজের একটি প্রকল্পের কিস্তি দিয়েছেন। তিনি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।কিন্তু এ কয়দিনেও তিনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নি। এ জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সম্পাদনায় : রাকিবুল

  • সর্বশেষ