শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠে রাখা অস্ত্র থেকে বের হলো গুলি, বাবা ছেলে আহত

সিরাজুল ইসলাম : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ব্লুমিংটনে শনিবার খেলার সময় এ ঘটনা ঘটে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএন

মনরেও কাউন্টির নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, ৩৬ বছর বয়সী লোকটি বাড়ির উঠানে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে রেসলিং খেলছিলেন। তার পিঠে রাখা ছিলো অস্ত্রটি। হঠাৎ সেখান থেকে গুলি বের হয়ে তাদের মাথায় বিদ্ধ হয়।

ব্লুমিংটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তবে তার বাবা প্রাণে বেঁচে যেতে পারেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওই শহরের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে লোকটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না, তা তিনি জানাননি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, দেশটিতে বন্দুক সংশ্লিষ্ট মৃত্যুর এক শতাংশ ঘটে ভুলের কারণে। ২০১৭ সালে ৪৮৬টি এ ধরণের ভুল ঘটেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়