শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আহাম্মক’ ট্রাম্পের স্বেচ্ছায় ইরাক থেকে মার্কিন সেনাদল সরিয়ে নেয়া উচিত’

ইয়াসিন আরাফাত : ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবি বা পিএমইউ’র শীর্ষস্থানীয় নেতা কাইয়াস আল-খাজালি শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি আরও বলেন, আজকের লাখো জনতার বিক্ষোভ শোভাযাত্রা পরিষ্কার বার্তা দিয়েছে, যদি মার্কিন সেনাদের সরিয়ে নেয়া না হয় তবে লাথি দিয়ে তাদের ইরাক থেকে বের করা হবে।

কাইয়াস আল-খাজালি আরও বলেন, ইরাকের নারী-পুরুষ-শিশুসহ সর্বস্তরের মানুষ আজ বিশ্বের কাছে পরিষ্কার ভাবে এ বার্তা দেয়ার জন্য দলে দলে রাস্তায় নেমে এসেছিল বলে জানান তিনি। লাখো জনতার বিক্ষোভ শোভাযাত্রার প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ায় ইরাকের সকল রাজনীতিবিদ, গোত্র প্রধান, শিক্ষাবিদসহ সাংবাদিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

একই সাথে ইরাকের খ্যাতনামা শিয়া আলেম মোক্তদা আস-সাদরের প্রতি গভীর কৃতজ্ঞতাও জানান তিনি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদলের বিরুদ্ধে লাখো জনতার বিক্ষোভ শোভাযাত্রার ডাক প্রথম দিয়েছিলেন মোক্তদা আস-সাদর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়