শিরোনাম
◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরোয়া উপায়ে হাত পায়ের বিশেষ যত্ন

সানজীদা আক্তার : আমাদের হাত পায়ের যত্ন নেয়া উচিত বিশেষভাবে। কারণ হাত-পা শীত, গরম ও রোদের সংস্পর্শে বেশি আসে, ধুলো বালিতে ময়লা নোংরা হয় বেশি। তবে পার্লারে গিয়ে সবসময় হাত পায়ের যত্ন নেয়া যায় না। তাই বাসাতেই যত্ন নেয়ার সহজ উপায় জেনে নিন-

হাতের যত্ন

মোটা দানার চিনি ও লেবুর রস একসঙ্গে করে পেস্ট বানিয়ে দুই হাতে ঘষুন ১৫ মিনিট। তারপর হাত ধুয়ে ফেলুন। ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। সান ফ্লাওয়ার অয়েল ও মোটা দানার চিনি একত্রে মিশিয়ে পেস্ট করে হাতে ঘষুন ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

পায়ের যত্ন

একটি ছোট গামলায় পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন তারপর আপনার পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে আপনার সানবার্ন ও পায়ের গন্ধও দূর হবে। লেবুর খোসা আপনি আপনার পায়ে ঘষতে পারেন, ময়লা দূর হবে পা-ও পরিষ্কার হবে।

  • সর্বশেষ