শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে চোর সন্দেহে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশন এলাকায় ইজিবাইক চুরির সন্দেহে পুলিশের এক কনস্টেবলকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে ভৈরব থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, গণপিটুনির শিকার কনস্টেবল সিয়াম দুই মাস আগে ভৈরব থানায় যোগ দিয়েছেন। ঘটনার সময় রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা ইজি বাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন তিনি। চোর সন্দেহে তাকে কয়েকজন ইজিবাইক চালক ঘিরে ধরে পিটুনি দেন। এসময় তিনি চিৎকার করে বলছিলেন, আমি পুলিশ কনস্টেবল।

স্থানীয়দের মধ্য থেকে কয়েকজন তাকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে ভৈরব থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যায়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়