শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার ফাতেমা ফার্মেসী  ব্যান্ড ব্যাগের অতিরিক্ত দাম নেয়ায় ১৬ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার : ব্যান্ডের ব্যাগের মূল্য ৭০ টাকা উল্লেখ থাকলেও ক্রেতাকে কিনতে হচ্ছে ২৫০ টাকায়। এমনি অভিযোগ এনে কুলাউড়ার সোহেল আহমদ লিপু নামে একজন সেবা প্রার্থী কুলাউড়া উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ফাতেমা ফার্মেসী এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ফাতেমা ফার্মেসী ব্যান্ডের ব্যাগের গায়ে নির্ধারিত মূল্য ৭০ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছ থেকে ২৫০ টাকা রাখার সত্যতা স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুধবার (২২ জানুয়ারি) ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং উক্ত ফার্মেসীকে দোষি সাব্যস্ত করে ১৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

ফার্মেসী কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী সোহেল আহমদ লিপুকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে জরিমানার ২৫% হিসাবে ৪ হাজার টাকা প্রদান করা হয়। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ