শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫০০ কোটি নিয়ে চম্পট প্রশান্ত হালদারের কানাডার ঠিকানা

 

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুরোধে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফইউ) বহুল আলোচিত প্রশান্ত কুমার ‘পি কে’ হালদারের অর্থনৈতিক দুর্নীতি নিয়ে যে বিশেষ প্রতিবেদন তৈরি করে, তাতে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি টাকা বা কানাডীয় 540 মিলিয়ন ডলার জালিয়াতির চিত্রটি উন্মোচিত হয়। তাতে তিনি গা ঢাকা দিলে তার বিরুদ্ধে গণমাধ্যমে খবর বেরোয়।

এতে এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা যায়, প্রশান্ত কুমারের সঙ্গে কানাডার যোগসূত্র সাড়ে ৫ বছরের উপরে। তিনি অপর দুই পরিচালক যথাক্রমে প্রীতিশ কুমার হালদার ও সুস্মিতা সাহা মিলে ২০১৪ সালের ৩ জুলাই পি অ্যান্ড এল হাল হোল্ডিং ইনকর্পোরেটেড নামে একটি কানাডীয় কর্পোরেশন (ফাইল নম্বর: ৮৯৪২৯১৯) ১৬ ডিনক্রেস্ট রোড, টরন্টো, অন্টারিও এম৯বি ৫ডব্লিউ৪, কানাডা ঠিকানায় খোলেন। পরবর্তীতে প্রীতিশ কানাডার এই ঠিকানাটি ব্যবহার করে প্রিয়সী সাহার সহযোগে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর কম্পিউটার সম্পর্কিত কার্যক্রমের ভিত্তিতে হালট্রিপ টেকনোলজি প্রাইভেট লিমিটেড (কর্পোরেশন আইডেন্টিফিকেশন নম্বর: ইউ৭২৫০১ডব্লিউবি২০১৮পিটিসি২২৮১৯২ এবং রেজিষ্ট্রেশন নম্বর: ২২৮১২) ৪এফআর, এফএল-৪ই, ১৮ মহাজাতি রোড, এলপি-১০০/২৬, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৭৯, ভারত ঠিকানায় খোলেন। যদিও সেখানে প্রিয়সীর নিজস্ব ঠিকানাটি হচ্ছে: কে এন রায় লেন, কৃষনগর-১, নদিয়া, পশ্চিমবঙ্গ ৭৪১১০১, ভারত।

  • সর্বশেষ