শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্টে ইরানের এমপির দাবি, পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র থাকলে দেশ সুরক্ষিত থাকবে

মশিউর অর্ণব: মঙ্গলবার ইরানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন দাবি করেছেন একজন এমপি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ইসনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে প্রাতিবেদনটিতে ঐ এমপির নাম উল্লেখ করা হয়নি। রয়টার্স, নিউইয়র্ক টাইমস

পারমাণবিক বোমাসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয়তা প্রসঙ্গে ঐ এমপি বলেন, ‘আজ যদি ইরানের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আমরা হুমকির হাত থেকে রক্ষা পেতাম। এজন্য আমাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে নজর দেওয়া উচিৎ, এটি আমাদের অধিকার।’

একদিন আগেই এনপিটি (পরমাণু অস্ত্র বিস্তার রোধী চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তারপরই ইরানের পার্লামেন্টে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন একটি দাবিটি উঠলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়