শিরোনাম
◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি দেয়ায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করে হত্যার হুমকি প্রদান করায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার(১৯ জানুয়ারী) রাতে আদিতমারী থানায় জিডি করেন উপজেলার দুর্গাপুর এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেম(৬৭)।

অভিযুক্ত চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক আদিতমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও একই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

এক সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেম(৬৭) ও তার ভাগ্নে বিএনপি কর্মী আসাদের মাঝে পৈত্রিক জমি নিয়ে বিরোধ বাঁধে। মুক্তিযোদ্ধা আবুল কাশেম পৈত্রিক সম্পত্তি থেকে বোনের অংশ বসতভিটার পাশে ভাগ্নে আসাদকে বুঝিয়ে দেন।

কিন্তু ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক নিজ বসতভিটায় জমি বুঝে দেয়ার জন্য মুক্তিযোদ্ধাকে চাপ প্রয়োগ করেন। এতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম রাজি না হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন।

এরই জের ধরে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সালেকুজ্জামান প্রামানিক দলবল নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধাকে পরিবারের সদস্যদের সামনে লাঞ্চিত করেন।

তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এলে বিএনপি নেতা চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক দ্রুত বসতভিটা খালি করে জমি বুঝে দিতে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। নির্দেশ অমান্য করলে মুক্তিযোদ্ধাকে সপরিবারের হত্যা করে জমি দখলের হুমকি দেন। এতে পরিবারের নিরাপত্তা নিয়ে শ্বঙ্কিত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাকে হুমকি প্রদর্শনের দায়ে থানায় জিডি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়