শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির নাগরিকত্ব আইনপন্থী সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারি করলো পশ্চিমবঙ্গ

আসিফুজ্জামান পৃথিল : ভারতের প্রথম রাজ্য হিসেবে এ ধরণের পদক্ষেপ নিলো রাজ্যটি।নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর থেকেই রাজ্যটিতে বেশ কিছু বিক্ষোভ হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছিলো সহিংস।  হিন্দুস্তান টাইমস

১২ জানুয়ারি বিজেপির পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং কোচবিহার ইউনিট সভাপতি মালতি রাভা রায়কে একটি সিএএপন্থী মিছিলের সময় বাঁধা দেয়া হয়। এরপরেই প্রতিবাদ শুরু করে দলটি।  এরপ্রেক্ষিতে সারা রাজ্যজুড়েই জারি হলো ১৪৪ ধারা।

সায়ন্তন বসু বলেন, ‘আমাদের প্রশাসন জানিয়েছে, সহিংসতা এড়াতেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। আমরা একটি বৈঠকে যাচ্ছিলাম কিন্তু বাঁধার মুখে পরি। আমরা এই বিষয়টির সুরাহা চেয়ে কলকাতা হাই কোর্টে যাবো। টিএমসি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। তারা বিজেপিকে ভয় পায়।’

তৃণমূল অভিযোগ করে বলেছে, এই ১৪৪ ধারার জন্য গেরুয়া দলই দায়ি। বিজেপির আগে নিচের রাজ্য সভাপতিকে আটকাতে হবে। তিনি প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়