শিরোনাম
◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ কলকাতা যাচ্ছেন নরেন্দ্র মোদী, বিক্ষোভের আশংকায় সফরসূচীতে রদবদল

সালেহ্ বিপ্লব : লোকসভা নির্বাচনের পর এই প্রথম পশ্চিমবঙ্গের রাজধানীতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। বিকেলে দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ আজ ও আগামীকাল এই রাজ্যে একাধিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি৷ কিন্তু বিমানবন্দর থেকেই তাকে বিক্ষোভের মুখোমুখি হতে হবে, এরই মধ্যে বাম দলগুলো প্রতিবাদ-কর্মসূচী ঘোষণা করেছে। আনন্দবাজার, কলকাতা২৪

জানা গেছে, প্রধানমন্ত্রী মোদী কলকাতা শহরে পা রাখলেই বিভিন্ন সংগঠন তাকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক মোদী’ আওয়াজ তুলবে। এই বিক্ষোভে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী মানুষ যেমন থাকবেন, তেমনি থাকবে সিপিএম, কংগ্রেস, সিপিআই(এমএল) এবং আরো কয়েকটি রাজনৈতিক দল। আর এই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল তো শুরু থেকেই এনআরসি ও নাগরিকত্ব সংশোধন আইনের তীব্র বিরোধিতা করে আসছে।

এনআরসি ও সিএএর বিরুদ্ধে সোচ্চার রাজনৈতিক দলগুলো আজ দমদম বিমানবন্দর লাগোয়া কৈখালি এবং ধর্মতলায় জমায়েত ডেকেছে। রাজভবন ঘেরাওয়ের কর্মসূচীও নেয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচী হতে পারে, যার সুনিদিষ্ট সংখ্যা এখনও প্রশাসনের কাছে নেই। জানা গেছে, বিক্ষোভের আশঙ্কায় বদল করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর যাতায়াতের রুট৷ প্রথমে শিডিউল ছিলো আজ বিকেল ৫টার সময় দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি৷ তারপর বিমানবন্দর থেকে সড়কপথে সোজা যাবেন রাজভবনে৷ পরে সিদ্ধান্ত হয়েছে, আজ বিকেল সাড়ে তিনটায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী৷ এরপর সড়কপথে না গিয়ে,দমদম বিমান বন্দর থেকে আকাশপথে রেসকোর্স হেলিপ্যাড ময়দানে পৌঁছবেন তিনি৷ সেখান থেকে পৌঁছবেন রাজভবনে।

উল্লেখ্য, গতকাল আসাম সফরে যাওয়ার কথা থাকলেও মোদী শেষ মুহূর্তে তা বাতিল করেছেন। কারণ সেখানে গেলে তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়তে পারেন বলে আশংকা করা হচ্ছিলো। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়