শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতি ছক্কায় ২৫০ ডলার দান করবেন লিন-ম্যাক্সওয়েলরা

রাকিব উদ্দীন : অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল থামছেই না। ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে নিউ সাউথ ওয়েলসের নতুন নতুন এলাকায়। হাজারো মানুষ ঘরছাড়া হওয়ার পাশাপাশি লক্ষাধিক প্রাণী প্রাণ হারাচ্ছে। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা। এ ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার তুই তারকা ক্রিকেটার ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল।

সর্বপ্রথম দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে টুইটারে নিজের উদ্যোগের কথা জানালেন অজি ক্রিকেটা ক্রিস লিন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে প্রতি ছক্কায় ২৫০ অস্ট্রেলিয়ান ডলার দান করবেন বলে জানিয়েছেন এ তারকা। এছাড়া দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও হোবার্ট হ্যারিকেনসের ডি আর্চি শর্ট।

টুইটারে ক্রিস লিন বললেন ‘বন্ধুরা, এ বছর বিগ ব্যাশে আমি যত ছক্কা হাঁকাব তার প্রতিটির জন্য ২৫০ ডলার রেডক্রস বুশফায়ার আপিলে দান করব।’ একইভাবে সাড়া দিয়েছেন ম্যাক্সওয়েলও। বিগব্যাশে দুজনই ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন দাপটে। লিন এরইমধ্যে মেরেছেন ১২ ছক্কা। ৯টি ম্যাক্সওয়েলের।

একইভাবে এগিয়ে এসেছেন পার্থ স্কর্চার্সের স্পিনার ফাওয়াদ আহমেদ। এই মৌসুমে প্রতি ছক্কা ও উইকেটের জন্য তিনিও দান করবেন ২৫০ ডলার।

এখানেই শেষ নয়, দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে আগামী ১৩ ও ১৫ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দুটি ওয়ানডে ম্যাচ থেকে সংগ্রহ করা হবে তহবিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়