শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রশিবিরের সিদ্ধান্তেই বিএনপি করছেন খোকার ছেলে ইশরাক, বললেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাজমুল

ওয়ালি উল্লাহ সিরাজ : সীমাহীন অর্থসম্পদ কামানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমের বিরুদ্ধে। গণমাধ্যমে তার ব্যাপারে লেখালেখি শুরু হলে গত অক্টোবরের শুরুতে দুদক জানিয়েছিলো, তদন্ত হবে নাজমুলের বিরুদ্ধে। তখন থেকেই জামালপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিকে নিয়ে বেশ তোলপাড়।

ভোর চারটায় তিনি ফেসবুকে স্টাটাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মনোনিত প্রার্থী ইন্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে। লেখার শিরোনাম, আসল ঘটনা হলো এইটা । তিনি লিখেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে দেখা করেছেন উগ্রবাদী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম। সূত্র বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মনোনয়ন দাখিল করেন প্রয়াত সাদেক পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরবর্তীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-এ বৈঠককালে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবীসহ আরো অনেক নেতাকর্মী।

জানা যায়, বিএনপি থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়ন প্রাপ্তিতে শিবির নেতাদের বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল (মনে হয় দেহে প্রাণ ফিরে পেয়েছে)। সাক্ষাতের সময় শিবির সভাপতি ইশরাককে নিজেদের সমর্থনকারী দলীয় প্রার্থী হিসেবেই নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন।

শিবির সভাপতি সিরাজুল বলেন,‘ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের সংগঠনের দীনি ভাই। ইশরাক ভাই ইতোপূর্বে সংগঠনের অনেক ইউনিটের গোপনীয়তার সহিত দায়িত্ব পালন করেছেন যা অনেকের অজানা। তাই সিটি নির্বাচন নিয়ে শিবির নেতাকর্মীদের তার পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

ইঞ্জিনিয়ার ইশরাকের মনোনয়ন প্রসঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের দায়িত্বশীল নেতা ছিলো বলেই আমি জানি। শিবিরের অনেক প্রশিক্ষণ প্রোগ্রামে আমি ইশরাক হোসেনকে উপস্থিত দেখেছি।

ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরো বলেন, আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ছোট থেকেই ব্যক্তিগতভাবে চিনি। সে স্কলাস্টিকা স্কুলে পড়ার সময় থেকেই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। সেখানে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে (যুক্তরাজ্য) চলে যায়। যুক্তরাজ্য থাকাকালে ইশরাক শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। উচ্চতর ডিগ্রি শেষে বাংলাদেশে ফিরে শিবিরের পরামর্শেই বিএনপির রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে। শিবিরের এজেন্ডা বাস্তবায়নই হচ্ছে ইশরাকের মূল লক্ষ্য।”

সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

 

 

  • সর্বশেষ