শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ডিএমপির ট্রাফিক ডাইভারশন

সুজন কৈরী : সোমবার ডিএমপি জানিয়েছে, গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে। তবে ওই এলাকার বাসিন্দাদের প্রবেশের জন্য কাকলী এবং মহাখালী ক্রসিং খোলা রাখা হবে। সেক্ষেত্রে ওইসব এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় ফিরতে হবে। রাত ৮ টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে ক্রসিংগুলো ব্যবহার করা যাবে।

একইভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬ টা পর্যন্ত শুধুমাত্র শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত্র ক্রসিং দিয়ে ঢাবির ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিচয় দিয়ে এবং সনাক্তকরণের পর এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পলাশী ক্রসিং, ভাঙ্কর্য ক্রসিং, বকশী বাজার ক্রসিং, রোমানা চত্ত¡র ক্রসিং, দোয়েল চত্ত¡র ক্রসিং এবং শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাবি এলাকায় সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। হাইকোর্ট পয়েন্ট থেকে সকল প্রকার গাড়িসমূহ দোয়েল চত্ত¡র বামে মোড় নিয়ে শহিদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি বলছে, সড়ক ব্যবহার সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬ সঙ্গে যোগাযোগ ও যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে নগরবাসীকে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দিয়েছে ডিএমপি। অনুলিখন: তন্নীমা আক্তার

  • সর্বশেষ