শিরোনাম
◈ পরিত্যক্ত দু-একটি গাড়িতে আগুন দিলেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ বড়দিন, এখন পরিবেশ রক্ষায় ‘নকল গাছ’ দিয়ে ক্রিসমাস ট্রি করা হয় জানালেন পোপ ফ্রান্সিস

দেবদুলাল মুন্না : আজ শুভ বড়দিন। খ্রীষ্ট্র ধর্মাবলম্বীদের বড়ো উৎসব। এদিনে যিশু জন্মেছিলেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বড়দিন উপলক্ষে রাজধানীসহ দেশের গির্জাগুলো সাজানো হয়েছে জমকালো সজ্জায়।

কেন এই দিনটিকে বড়দিন বলা হয়? ওয়ালশ ব্রিটিং ‘বিগ ডে ফর জেসুস’ বই এ বলা হয়েছে,বাইবেলে যীশুর কোনও জন্মতারিখ দেয়া নেই। তবে ৩৩৬ খ্রিস্টাব্দে অর্থাৎ যীশুর জন্মের আগে রোমে প্রথম খ্রিস্টান সম্রাটের আমলে ২৫ ডিসেম্বর প্রথম বড়দিন উদযাপিত হয়েছিলো। এর আগে বিভিন্ন তারিখে এদিন পালিত হতো। পরে যীশুর জন্মের সময় গণনা বরে বের করা হয় ২৫ ডিসেম্বরই যীশু জন্মেছিলেন। ফলে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে যীশুর জন্মদিন হিসেবে ঘোষণা দেন। তাই এ দিন বড়োদিন।

মঙ্গলবার পোপ ফ্রান্সিস এক বার্তায় জানান, এখন ক্রিসমাস ট্রি বিশ্বে নকল গাছ দিয়েই তৈরি করা হয়। কিন্তু একসময় আসল গাছ কেটে তৈরি করা হতো। ফলে পরিবেশের ক্ষতি হতো।

আজ সান্টাক্লজ আসবেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে। কথিত আছে,তিনি চিরতুষারাবৃত এক দেশে বাস করেন। আবার আমেরিকান উপাখ্যান অনুসারে, তার নিবাস উত্তর মেরুতে। সান্টাক্লজ তার স্ত্রী মিসেস ক্লজ, অসংখ্য জাদুক্ষমতাসম্পন্ন এলফ, এবং আট-নয়টি উড়ন্ত বলগাহরিণের সঙ্গে বাস করেন। তিনি ‘ভালো শিশুদের’ এদিন উপহার দেন।

  • সর্বশেষ