শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবেশ দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, আইন শৃংখলার অবনতির প্রতিবাদ ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি

স্বপন দেব, মৌলভীবাজার :  ধারাবাহিকভাবে গত দুই মাস ধরে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি করে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবির) উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সিপিবির উদ্যোগে গত সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পতনউষার ইউনিয়নের আহমদনগর মাদ্রাসা এলাকা থেকে বিশাল পদযাত্রা করে বৃন্দাবনপুরের রাজদীঘিরপার বাজার প্রদক্ষিণ করে স্থানীয় বাজারে রাত সাতটায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা সিপিবি সদস্য এনাম আহমদের সভাপতিত্বে ও উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সিপিবি সভাপতি আহমদ সিরাজ, কুলাউড়া উপজেলা সিপিব সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, মৌলভীবাজার জেলা কৃষক সমিতির সভাপতি জহর লাল দত্ত প্রমুখ।
দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও ও বিকল্প গড়- এই শ্লোগান নিয়ে সিপিবির সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাণ হচ্ছে কৃষক। কৃষক অনেক কষ্ট করে ধার দেনা নিয়ে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে হাড় ভাঙ্গা খাটুনির পর মাঠে ধান ফলান। আর সে ধান বাজারে বিক্রিকালে সঠিক মূল্য পান না। ধেমেল কৃষককে বাঁচাতে ও দেশকে ফসলে সমৃদ্ধ করতে হলে ধানের ন্যায্য মূল দিতে হবে। বাজারে গত ২ মাস ধওে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। স্বল্প আয়ী মানুষজন কোনভাবেই ২০০/২৫০ টাকা দামে কিনতে পারছেন না। সরকার কোনভাবেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেড়েই চলেছে। তার সাথে যোগ হয়েছে আইন শৃংখলার চরম অবনতি। মানুষজন বাসা বাড়িতে দরজা বন্ধ করে ঘুমাতে পারছে না। ঘরের মধ্যে জোড়া খুন, তিন জন খুন হচ্ছে। শিশু থেকে শুরু করে ছাত্রী, গৃহবধূ ও নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। প্রতিদিনই কোন না কোন স্থানে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। সিপিবির সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বৃন্দাবনপুরে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, আইন শৃংখলার অবনতির প্রতিবাদে ও ধানের ন্যায্য মূল্য দাবি করে সিপিবির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় বলে বক্তারা বলেন। বক্তারা আরও বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনকে হঠাতে হবে। এই এক দলীয় শাসন ব্যবস্থা বদলাতে হবে। ১৬ কোটি মানুষের কথা ভেবে মানব কল্যাণ সরকার গঠন করতে হবে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ