শিরোনাম
◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

মৌরী সিদ্দিকা : এই ডিসেম্বরের শেষেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্যারিসে সাক্ষাত করেন। গত সাড়ে পাঁচ বছরে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের বাহিনীর যুদ্ধে ১৩ হাজার মানুষ মারা যায়। বিবিসি

যুদ্ধবিরতির এই আলোচনায় মধ্যস্থতা করেছিলেন ফ্রান্স এবং জার্মানির নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল যৌথভাবে ইলিসি প্যালেসে সেই আলোচনার আয়োজন করেন।

জেলেনস্কি আগে বিখ্যাত কৌতুক অভিনেতা ছিলেন। পূর্ব ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি প্রচারণার পর গত এপ্রিলে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার পর থেকে তার কৌশল অনুসরণ করে পুনরায় আলোচনায় আসার চেষ্টা করে মস্কো। সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ