শিরোনাম
◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর চেয়ে গোলে বেশি সহায়তা করেছেন গোলরক্ষক স্টেগেন

স্পোর্টস ডেস্ক : গোলরক্ষক হলেও আন্দ্রে টার স্টেগেনের ভূমিকা এখন অনেক বেশি। এমনকি সেটা গোল করার ক্ষেত্রেও পৌঁছেছে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও প্রতিযোগীতা করতে যাচ্ছেন তিনি। ‘সুইপার কিপার’ বলে স্টেগেনের একটা আলাদা পরিচিতি আছে। সুইপার কিপার হলো তারাই, যারা প্রথাগত গোলরক্ষকদের বাইরে এসে আক্রমণেও সহায়তা করে। আধুনিক গোলরক্ষকদের মধ্যে বলতে গেলে সবাই-ই কমবেশি ‘সুইপার কিপার’। এ কাজটা এখন যারা সবচেয়ে ভালো করতে পারেন, তাদের মধ্যে স্টেগেনের নামটা বেশ ওপরের দিকেই থাকবে।

এ কাজে স্টেগেন কতটা ভালো, সেটা প্রমাণ করার জন্য এই মৌসুমটাকেই যেন বেছে নিয়েছেন তিনি। এবার লিগে বার্সার দু-দুটি গোলে তার সরাসরি অবদান আছে, ভাবা যায়! কয়েক দিন আগেও লিগে গেটাফের বিপক্ষে একটা গোল করিয়েছিলেন তিনি। এমনকি গতকাল, রিয়াল মায়োর্কার বিপক্ষে দলের প্রথম গোলটাও বানিয়ে দিয়েছেন তিনি। তার দুর্দান্ত পাস থেকে গোল করেছেন গ্রিজমান। আর এই গোল করানোর মাধ্যমে চলতে থাকা মৌসুমে তার দুটি গোল-সহায়তা হয়ে গেল। এ মৌসুমে এত বেশি গোলসহায়তা ক্রিস্টিয়ানো রোনালদোরও নেই!

এই মৌসুমে রোনালদোর অ্যাসিস্ট মাত্র একটি। ওদিকে গোলরক্ষক হয়েও রোনালদোর দ্বিগুণ অ্যাসিস্ট হয়ে গিয়েছে স্টেগেনের! শুধু রোনালদোই নন, লিগে অ্যাসিস্ট প্রদানের ক্ষেত্রে এই মৌসুমে এখন পর্যন্ত স্টেগেনের চেয়ে পিছিয়ে আছেন রোনালদোর জুভেন্টাস-সতীর্থ পাওলো দিবালা, আর্সেনালের মেসুত ওজিল, ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস, টটেনহামের ক্রিস্টিয়ান এরিকসেন, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোফস্কি, বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রয়েস, রিয়াল মাদ্রিদ এডেন হ্যাজার্ড, অ্যাটলেটিকোর হোয়াও ফেলিক্স প্রমুখ।

  • সর্বশেষ