শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিপাবলিকানদের ৫৩ শতাংশ সদস্যই জানেন না যে, আব্রাহাম লিংকন কে ছিলেন

দেবদুলাল মুন্না: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চেয়ে জনপ্রিয় ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক জরিপে রিপাবলিকান দলের ৫৩ শতাংশ সমর্থক এই মত দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইজ।

এ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট ও ইউগভ নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে মার্কিন রাজনীতি নিয়ে একটি জরিপ পরিচালনা করে। এতে ১৮৬১-৬৫ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা আব্রাহাম লিংকনের সঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুলনামূলক একটি প্রশ্ন ছিল। প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ভালো বলে মত দিয়েছেন রিপাবলিকান দলের সমর্থকদের ৫৩ শতাংশ। অথচ গৃহযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসা এবং দাসপ্রথা বিলুপ্ত করা থেকে সাবেক প্রেসিডেন্টই ছিলেন বেশি জনপ্রিয়। এরপর ছিলেন রোনাল্ড রিগ্যান। এই একই প্রশ্নের একেবারে বিপরীত উত্তর এসেছে ডেমোক্র্যাট হিসেবে পরিচিত ও স্বাধীন ভোটারদের কাছ থেকে। দুজন রিপাবলিকান প্রেসিডেন্টের মধ্যে ডেমোক্র্যোটদের ভোট পড়েছে আব্রাহাম লিংকনকের পক্ষে। অভিশংসন তদন্ত চলাকালে ডোনাল্ড ট্র্যাম্পের প্রতি রিপাবলিকান দলের সমর্থকদের এই আস্থা বেশ গুরুত্বপূর্ণ। কারণ, অভিশংসন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তটি আসবে সিনেট থেকে, যেখানে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। সমর্থকেরা পক্ষে থাকলে সিনেটেও এর অন্যথা হওয়ার কথা নয়।

জরিপের এ ফলাফল জেনে অভিনেতা বিলি ব্যাল্ডউইন বলেন, এর মানে হচ্ছে রিপাবলিকানদের ৫৩ শতাংশই জানে না যে, আব্রাহাম লিংকন কে ছিলেন। রিপাবলিকান কর্মী সমর্থকদের প্রশ্ন করলে অনেকেই আভ্রাহম লিংকন সম্পর্কে তেমন জানেন না বলে দ্য ইকোনমিস্ট জানিয়েছে। মজার বিষয় রিপাবলিকানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় হওয়ার কারণ তিনি বৃদ্ধ। দেশটিতে এর আগে দায়িত্ব পালন করা ৪৪ জন প্রেসিডেন্টের বয়সের গড় ছিল ৫৫। সবচাইতে কম বয়স্ক ছিলেন থিওডোর রুজভেল্ট।

রিপাবলিকানরা ট্রাম্পকে পছন্দ করার বিষয়ে জানায়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রথম শত-কোটিপতি প্রেসিডেন্ট। তার মন্ত্রীসভার সদস্যরাও ধনী। ডোনাল্ড ট্রাম্প ছাড়া দেশটির গত ষাট বছরের ইতিহাসে এমন একজন প্রেসিডেন্টও নির্বাচিত হননি যাদের অন্তত রাজ্য গভর্নর কিংবা কংগ্রেস সদস্য হিসেবে অভিজ্ঞতা নেই। ডোনাল্ড ট্রাম্পের মুক্ত বাণিজ্যের বিরুদ্ধে। তাই আমেরিকানরা তাদের কাজে লাগাচ্ছে বলে মনে করেন রিপাবলিকান কর্মী সমর্থকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়