শিরোনাম
◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ০৭:০৩ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা মহিউদ্দিনের কাছে ক্ষমা চাইতে মেয়র নাছিরকে আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের কাছে ক্ষমা চাইতে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।আমাদের সময়

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী গ্রুপের ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ কয়েকটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ করে ক্ষমা চাওয়ার জন্য মেয়র নাছিরকে এ সময় বেঁধে দেন।

গতকাল রোববার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার মঞ্চ থেকে হাসিনা মহিউদ্দিনসহ তিনজনকে নামিয়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং নগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী। চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন তিন নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। কারণ, তাদের মঞ্চে ওঠার অনুমোদন ছিল না বলে মেয়র জানান।

এ ঘটনার প্রতিবাদে ডাকা আজকের বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, ২৪ ঘণ্টা অপেক্ষা করব। আশা করি, মেয়র নাছির উদ্দীন ক্ষমা প্রার্থনা করবেন। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর অভিযোগ করে বলেন, ‘গতকালের প্রতিনিধি সভায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতাদের স্মরণ করা হয়নি। অথচ তাদের শ্রম ও রক্তেই চট্টগ্রাম আওয়ামী লীগ আজ প্রতিষ্ঠিত।’

তিনি আরও বলেন, ‘হাসিনা মহিউদ্দিন একজন নেত্রী। সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতির স্ত্রী এবং একজন মন্ত্রীর মা। তাকে মঞ্চ থেকে নামিয়ে অপমান করা হয়েছে। এই অপমান নারী জাতির। ২৪ ঘণ্টার মধ্যে মেয়র নাছির উদ্দীনকে ক্ষমা চাইতে হবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘আজকের সমাবেশ শুধু অপমানের প্রতিবাদে নয়, এ সমাবেশ দানব মুক্তির সমাবেশ। চট্টগ্রামের রাজনীতিতে অপশক্তির অবসানের সমাবেশ। সুষ্ঠু, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার সমাবেশ।’

  • সর্বশেষ