শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্মোচিত হলো নাম ও নম্বর সম্বলিত টাইগারদের টেস্ট জার্সি

নিজস্ব প্রতিবেদক : আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এই টেস্টে নাম ও নম্বর লাগানো জার্সি পড়ে মাঠে নামবে দু’দলের খেলোয়াড়রা। আজ টাইগারদের সেই জার্সি উন্মোচন করেছে। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় না পরলেও এক সিরিজ আগেই এই যাত্রা শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা। যদিও বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ন যাত্রা শুরু হবে চলতি বছরের শেষদিকে ভারত সফরের মাধ্যমে।

ক্রিকেটের আধুনিকায়নের সাথে সাথে বেশ বদলে গেছে টেস্ট ক্রিকেট। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। এর মধ্যে একটি ছিলো জার্সির পেছনে নাম ও নম্বরের প্রচলন।

এতোদিন সীমিত ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের জার্সির পেছনে নাম ও নম্বর ব্যবহারের প্রচলন থাকলেও এমনটি ছিলো না টেস্ট ক্রিকেটে। তবে অনেক ক্রিকেট বোদ্ধাই দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছিলেন সাদা পোশাকেও নাম-নম্বরের ব্যবহার জরুরী। তাদের দাবি মেনে আইসিসি টেস্ট ক্রিকেটেও জার্সি নম্বর ও খেলোয়াড়ের নাম যুক্ত করার নিয়ম করে।

টেস্ট জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে দ্বাদশ বিশ্বকাপের পর থেকে। ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের অংশ হয়েই সব দল গায়ে জড়াচ্ছে নাম-নম্বর সম্বলিত সাদা জার্সি। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচিত হলো বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ জার্সিও। যদিও ইতিমধ্যে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নাম ও নম্বর লাগানো জার্সি পড়ে খেলেছে। তবে বাংলাদেশ আফগান সিরিজের পড়বে। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ