শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সবার আগে বাংলাদেশ’ : জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান

মনিরুল ইসলাম : বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি ও উন্নয়ন দর্শনকে জনসাধারণের কাছে তুলে ধরতে বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হলো বিশেষ পাক্ষিক অনুষ্ঠান “সবার আগে বাংলাদেশ”। এই আয়োজনে সরকারের নীতি, অগ্রাধিকার এবং রাজনৈতিক অঙ্গীকারের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন বিশ্লেষক রেজাবুদৌল্লাহ চৌধুরী ও রেজাউদ্দিন স্টালিন। তারা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পেছনের প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আর উপস্থাপন করেন সাবেক সিনেট সদস্য ( ঢাবি) ও সাংস্কৃতিক সংগঠক মোঃ  লিয়াকত আলী।

আলোচনায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ মূলত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একটি নীতিগত অবস্থান। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার রক্ষাকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার বার্তা দেওয়া হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় এই স্লোগান কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত দিকনির্দেশনা, যা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে প্রতিফলিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার মাধ্যমে সরকারের নীতি নির্ধারণে জনগণের প্রত্যাশা, উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আলোচনা-ভিত্তিক অনুষ্ঠান জনসচেতনতা বাড়াতে এবং সরকারের অগ্রাধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • সর্বশেষ