শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। নেশনস লিগে বেলগ্রেডে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা।

২৩ বছর বয়সী মেক্স মিরডিংকের জোড়া গোলে জয় পায় নেদারল্যান্ডস। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। ৪৬ মিনিটে লুকা জোভিচ সার্বিয়াকে সমতায় ফেরালেও ৬৯ মিনিটে রুবেন ফন বোমেলের পাস থেকে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মিরডিংক।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-২-এর দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস।

  • সর্বশেষ